সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......১৮ দলের মহাসচিব পর্যায়ের বৈঠক বিকালে

১৮ দলের মহাসচিব পর্যায়ের বৈঠক বিকালে

ষ্টাফ রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে পরবর্তী আন্দোলন কর্মসূচি প্রণয়নে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের পর ১৮ দলের মহাসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। আজ বিকাল সাড়ে তিনটায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। দলীয় সূত্র জানায়, ওই বৈঠক শেষে পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

এর আগে গতকাল রাতে আন্দোলন কর্মসূচি ঠিক করতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক সূত্র জানায়, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে পরবর্তী আন্দোলন কর্মসূচি হিসেবে হরতাল দেয়ার ব্যাপারে আলোচনা হয়েছে।

আগামী সোম, মঙ্গল ও বুধ টানা তিন দিন হরতালের ঘোষণা আসতে পারে। তবে হরতালের সময়সীমা একদিন কম বা বেশি হতে পারে। এর আগে ২৭শে অক্টোবর থেকে ২৯শে অক্টোবর ও ৪ঠা নভেম্বর থেকে ৬ই নভেম্বর দুই দফা টানা ৬০ ঘণ্টা করে হরতাল করে বিরোধী জোট।

আরও পড়ুন

সর্বশেষ