সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়পরিবহন ধর্মঘটে রাজধানীবাসী চরম দুর্ভোগে

পরিবহন ধর্মঘটে রাজধানীবাসী চরম দুর্ভোগে

ষ্টাফ রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

মালিক পক্ষের পরিবহন ধর্মঘটে রাজধানীতে বাস চলাচল বন্ধ রয়েছে। যাত্রীবাহী  কোন বাসই চলছে না। ফলে বাসা-বাড়ি থেকে বেরিয়ে যানবাহনের অভাবে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। তিন দিনের টানা হরতাল শেষে ফের পরিবহন ধর্মঘটে নাকাল হয়ে পড়েছেন রাজধানীবাসী। তবে ব্যক্তিগত গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশা এবং রিকশা চলাচল করছে। সকাল থেকে রাজধানীর বিভিন্ন টার্মিনালগুলোর সামনে পরিবহন শ্রমিকদের লাঠিহাতে অবস্থান দেখা যায়।

অন্যদিকে বাস না পেয়ে ভিড় করে ছিল সাধারণ মানুষ। সকাল পৌনে ৯টার দিকে ৬ নম্বর রুটের একটি বাস গুলশান থেকে মহাখালীতে পৌঁছলেই ধর্মঘটকারীরা এর ওপর চড়াও হয়। বাস বের করায় তারা চালককে লাঠি দিয়ে বেদম   পেটায়।  কোন টার্মিনাল না থাকলেও মোহাম্মদপুরে লাঠি হাতে পরিবহন শ্রমিকদের অবস্থান দেখা যায়। তারা কোনো বাস চলতে দিচ্ছে না। ধর্মঘটীরা বাসের পাশাপাশি টেম্পু-লেগুনা চলতেও বাধা দিচ্ছে। তবে সিএনজি অটোরিকশা চলছে। রাজধানীর তিনটি আন্তঃজেলা টার্মিনাল গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ থেকে কোনো বাস সকাল থেকে ছাড়ছে না।

আওয়ামী লীগ নেতা পরিবহন ব্যবসায়ী খায়রুল আলম মোল্লা (৪৭) হত্যার প্রতিবাদে আজ রাজধানীতে পরিবহন ধর্মঘট পালন করছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। গতকাল সন্ধ্যায়  রাজধানীর মতিঝিলে সমবায় ব্যাংক ভবনে খায়রুল আলম মোল্লাকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। তার পরিবারের অভিযোগ, সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনালের টোল নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ