ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থীদের মধ্যে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র বিতরণ ও জমা গ্রহণ করা শুর হবে। আগামী ১০ নভেম্বর রবিবার প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আগ্রহী মনোনয়ন প্রার্থীগণ আওয়ামী লীগের ২৩ বঙ্গবন্ধু এভিনিউ’ কেন্দ্রীয় কার্যালয় হতে নির্ধারিত মূল্য ২৫ (পঁচিশ) হাজার টাকার বিনিময়ে মনোনয়নের আবেদনপত্র (ফরম) সংগ্রহ করতে এবং জমা দিতে পারবেন।
মনোনয়ন গ্রহনের জন্য দলীয় গঠনতন্ত্রের নির্দিষ্ট বিধি-বিধান এবং দেশের রাজনৈতিক দলবিধি অনুযায়ী নির্বাচনে যোগ্য, বিবেচিত ব্যক্তিগণ এই মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।




