সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......বর্তমান সরকার দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিলিয়ে দিয়েছে : মির্জা ফখরুল

বর্তমান সরকার দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিলিয়ে দিয়েছে : মির্জা ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংহতি দিবসে শপথ নিয়েছি জনগণকে সাথে নিয়ে এই স্বৈরাচার সরকারের হাত থেকে দেশকে রক্ষা করব এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করব। জাতীয় সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানে মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।

তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সিপাহী-জনতা একটি অভ্যুত্থানের মাধ্যমে জিয়াকে রাষ্ট্রপরিচালনার দায়িত্ব দেন। এই দিনে আমরা দেশের স্বাধীনতা রক্ষার শপথ নিই। ফখরুল বলেন, বর্তমান সরকার দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিলিয়ে দিয়েছে। এদের হাতে জনগণের কোন নিরাপত্তা নেই।

এর আগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দলের পক্ষ থেকে জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদ জিয়ার মাগফিরাত কামনায় দোয়া করেন। দোয়া শেষে মির্জা ফখরুল জিসাস আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন।

এই সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে (অব.) মাহবুবুর রহমান, খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল ও লেবারপার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ