মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপশাখা চালু করেছে ব্র্যাক ব্যাংক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপশাখা চালু করেছে ব্র্যাক ব্যাংক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপশাখা চালু করেছে ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন ২৫ ফেব্রুয়ারি ২০২৩  শ্রীমঙ্গলের হবিগঞ্জ রোড়ে নুর উদ্দিন মার্কেটে উপশাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ও পর্যটনের জন্য বিখ্যাত এ স্থানে এই উপশাখাটি অত্যাধুনিক সেবা প্রদানের মাধ্যমে ব্যবসায়ী ও ব্যক্তি পর্যায়ে গ্রাহকদের জন্য নতুন সুযোগ নিয়ে আসবে। BRAC Bank Sreemangal Sub-Branch

 এসময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও এম. মাসুদ রানা এফসিএ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিওও মো: সাব্বির হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন, হেড অব ব্রাঞ্চেস শেখ মোহাম্মদ আশফাক এবং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

২০২২ সালে ব্র্যাক ব্যাংক সারাদেশে গ্রাহকদের দোরগোড়ায় সর্বোত্তম ব্যাংকিং সেবা পৌঁছে দিতে মাল্টি-চ্যানেল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে উপশাখা (সাব-ব্রাঞ্চ) যুক্ত করে। বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স অনুযায়ী ব্র্যাক ব্যাংক উপশাখা কার্যক্রম শুরু করে।

উপশাখায় গ্রাহকরা অ্যাকাউন্ট খোলা, নগদ জমা ও উত্তোলন, ডিপোজিট পেনশন স্কিম, ইএফটিএন ও আরটিজিএস-এর মাধ্যমে যেকোনো ব্যাংকে তহবিল স্থানান্তর, রেমিট্যান্স সেবা, ইউটিলিটি বিল, ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ফাইল, কনজিউমার লোন, ডেবিট কার্ড সেবা পাবেন। এছাড়াও চেকবুক প্রসেসিং, আস্থা অ্যাপে এনরোলমেন্ট, স্কুল ব্যাংকিং, সঞ্চয়পত্রসহ আরও অনেক সেবা পাওয়া যাবে। তবে উপশাখাগুলোতে বৈদেশিক মুদ্রার সেবা থাকছে না।

উপশাখার যাত্রা শুরু উপলক্ষে ব্র্যাক ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন বলেন, “আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে ও দেশব্যাপী উপস্থিতি বিস্তৃত করার লক্ষ্যে আমাদের মাল্টি-চ্যানেল স্ট্র্যাটেজি গ্রহণ করেছি। এর অংশ হিসেবে উপশাখা চালু করা হয়েছে। ব্যাংকিং সুবিধার বাইরে থাকা মানুষদেরকে আর্থিক সেবার আওতায় নিতে আসতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তাই গ্রামীণ ও উপশহর অঞ্চলে আমরা নেটওয়ার্ক সম্প্রসারণ করছি।”

তিনি আরও বলেন, “এই ডিস্ট্রিবিউশন চ্যানেল ব্যাংকিং সুবিধার বাইরে থাকা মানুষদেরকে অর্থনীতির মূলস্রোতে নিয়ে আসতে সাহায্য করবে। এটি গ্রামীণ ও উপশহর অঞ্চলের অর্থনীতি চাঙ্গা করবে। আমরা উপশাখা নেটওয়ার্ক দ্রুত বৃদ্ধি করবো। এই সেগমেন্টে আমরা অগ্রগামী অবস্থানে পৌঁছতে চাই।”

আরও পড়ুন

সর্বশেষ