মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদআরো খবর......সংসদ ভবন এলাকায় হরতালের পক্ষে বিপক্ষে সংসদ সদস্যদের মিছিলকে কেন্দ্র করে অপ্রীতিকর...

সংসদ ভবন এলাকায় হরতালের পক্ষে বিপক্ষে সংসদ সদস্যদের মিছিলকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা!

ষ্টাফরিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

মঙ্গলবার সকালে সংসদ ভবনের দক্ষিণ গেটে হরতালের পক্ষে বিপক্ষে সংসদ সদস্যদের মিছিলকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সকাল সাড়ে দশটার দিকে বিরোধী দলীয় চিফ হুইপের নেতৃত্বে বিএনপি দলীয় সংসদ সদস্যরা মিছিল শেষ করে সংসদ ভবনের দক্ষিণ গেট গিয়ে যাবার চেষ্টা করেন।
এ সময় ভবনের সামনে দিকে হরতালের বিপক্ষে সংসদ সদস্য অপু উকিলের নেতৃত্বে আওয়ামী যুব মহিলা লীগের একটি মিছিল আসতে থাকলে বিএনপি দলীয় সংসদ সদস্যরা সংসদ ভবনের ভিতরে চলে যান। যুব মহিলা লীগের সদস্যরা মিছিল সহকারে সংসদ ভবনের ভিতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এসময় পুলিশের সাথে তাদের ধস্তাধস্তি হয়। এই ঘটনায় বিরোধী দলীয় চিফ হুইপ ও সরকার দলীয় এমপি অপু উকিল সাংবাদিকদের কাছে পাল্টাপাল্টি বক্তব্য দেন।

বিরোধী দলীয় চিফ হুইপ তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেন, এই সরকার মুখে গণতন্ত্রে কথা বলছে অন্যদিকে মহিলাদের হাতে লাঠি দিয়ে নির্বাচিত সংসদ সদস্যদের উপর আক্রমন করার চেষ্টা করছে। এর মাধ্যমেই প্রমাণিত হয় এই সরকারের অধীনে কোন নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। তাই দাবি করছি যারা পুলিশের সামনে বহিরাগতদের দিয়ে আমাদের উপর অক্রমনের চেষ্টা চালিয়েছে তাদের অবিলম্বের গ্রেফতার করতে হবে।

এ সময় অপু উকিল বলেন, আমরা জেনেছি খুনি খালেদা জিয়া ও তারেক জিয়া শেখ হাসিনাকে খুনের মিশন নিয়ে তাদের এই সংসদ চত্ত্বরে ঢুকিয়েছে। যুব মহিলা লীগ এর প্রতিবাদে এখানে এসেছে। তাদের ধরে আইনের আওতায় আনবার জন্য এই সমাবেশ করেছে বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ