সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......সংসদে ৪টি বিল উত্থাপিত

সংসদে ৪টি বিল উত্থাপিত

ষ্টাফরিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

স্বাধীনভাবে দায়িত্ব পালনের লক্ষে প্রণীত নির্বাচন কমিশন সচিবালয় আইন, ২০০৯-এর ৯ ধারার ১ ও ২ উপধারা সংশোধন কল্পে জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) বিল ২০১৩ উত্থাপিত হয়েছে।

সোমবার বিকাল ৪টা ৪৫ মিনিটে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে  জাতীয় সংসদের মুলতবী অধিবেশন শুরু হয়। গত ২৮ অক্টোবর অধিবেশন মুলতবী করা হয়। অধিবেশনে নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) বিল ২০১৩সহ চারটি বিল উত্থাপিত হয়।

এরমধ্যে নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধি সুরক্ষা ট্রাস্ট বিল, ২০১৩ কন্ঠভোটে জাতীয় সংসদে পাস হয়েছে। বিলটি উত্থাপন করেন সমাজ কল্যাণ মন্ত্রী এনামুল হক শহীদ। এছাড়া দুইটি বিল প্রত্যাহার করে নেয়া হয়। জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ৯৩ বিধি অনুযায়ী ব্যাংক কোম্পানী  (সংশোধন) বিল ২০১০ ও আর্থিক প্রতিষ্ঠান (সংশোধন) বিল ২০১০ প্রত্যাহার করে নেয়ার জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রস্তাব করেন। ব্যাংক কোম্পানী আইন ১৯৯১ ও আর্থিক প্রতিষ্ঠান আইন ১৯৯৩-এর অধিকতর সংশোধন কল্পে এরআগে জাতীয় সংসদে বিল দুটি উত্থাপিত হয়েছিল।

নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) বিলঃ দি ইলেকশন কমিশিন কমিশন অফিসার এন্ড স্টাফ রুলস ১৯৭৯ টি ২০০৮সালে প্রণীত নির্বাচন কমিশন (কর্মকর্তা-কর্মচারী) নিয়োগ বিধি মালা ২০০৮ দ্বারা রহিত করা হয়েছিল। সেজন্য উক্ত আইনের ৯ ধারা সংশোধন করে বিধিমালাটি পুনরুজ্জিবীত করার প্রয়োজন হয়। সে লক্ষ পূরণে নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) বিল ২০১৩টি সংসদে উত্তাপিত হয়। বিলটি উত্থাপন করেন আইন মন্ত্রী ব্যারিষ্টার শফিক আহমেদ।

এছাড়াও পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিল ২০১৩, বাংলাদেশ ট্রাভেল এজেন্সেী (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) বিল ২০১৩ শীর্ষক আরো দু’টি বিল উত্থাপিত হয়। এদিকে গ্রামীন ব্যাংক বিল ২০১৩ সর্ম্পকে অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির রিপোর্ট, এশিয়ান রি-ইন্সুরেন্স কর্পোরেশন বিল ২০১৩ সম্পর্কে অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির রিপোর্ট, ভৌগলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষ) বিল ২০১৩ সর্ম্পকে শিল্প মন্ত্রণলায় সম্পকির্ত স্থায়ী কমিটির রিপোর্ট ও পায়রা বন্দর কর্তৃপক্ষ বিল ২০১৩ সর্ম্পকে নৌ-পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির রিপোর্ট উত্থাপিত হয়।

আরও পড়ুন

সর্বশেষ