ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীর বলেছেন, আওয়ামী লীগের সর্বদলীয় সরকারে বিএনপি থাকবেনা। তিনি আরও বলেন, ওই সরকারের অধীনে নির্বাচন করলেও সে নির্বাচনে বিএনপি অংশ নিবে না। সোমবার বিকাল ৪ টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মির্জা আলমগীর বলেন, আওয়ামী লীগ সংবিধানে সংশোধনী এনেছে শুধুমাত্র নিজেদের অধীনে নির্বাচন করার জন্য। যে নির্বাচন হবে শুধু মাত্র ক্ষমতাসীন দলকে ক্ষমতায় টিকিয়ে রাখার গ্যারান্টি।
মির্জা ফখরুল অভিযোগ করেন, নির্দলীয় সরকারের দাবির প্রতি কোনো সাড়া না দিয়ে প্রধানমন্ত্রী একতরফাভাবে নিজেদের অধীনে নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সর্বদলীয় সরকার গঠনের কথা বারবার বলছেন। এ ঘোষণা রাজনীতিতে আরও সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিবের দাবি, আজ সকাল থেকে বিকেল পর্যন্ত হরতালের সারা দেশে দুজন নিহত ও এক হাজার ৮০০ জনের মতো আহত হয়েছে।




