শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রাম প্রেস ক্লাব সদস্যদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে এস আলম গ্রুপ

চট্টগ্রাম প্রেস ক্লাব সদস্যদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে এস আলম গ্রুপ

আসন্ন পবিত্র রমজান উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাব সদস্যদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে এস আলম গ্রুপ। ২২ এপ্রিল চট্টগ্রাম প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাসের হাতে ইফতার সামগ্রী তুলে দেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের একান্ত সচিব মো. আকিজ উদ্দিন।B23ECC70-B2AE-4FC2-962E-556D2399C3BA

প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে সংক্ষিপ্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী।

শুভেচ্ছা বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন মো. রেজা এবং সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী।

সংক্ষিপ্ত বক্তব্যে আকিজ উদ্দিন বলেন, বর্তমানে করোনা পরিস্থিতির এই দুর্যোগ মুহূর্তেও সাংবাদিকরা কাজ করে যাচ্ছেন। জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও সাংবাদিকরা জনসাধারণের কাছে তথ্য তুলে ধরছেন।

আলী আব্বাস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ প্রেস ক্লাবে আধুনিক বঙ্গবন্ধু হল নির্মাণ করে দিয়েছেন। এছাড়াও এস আলম গ্রুপ দেশের অর্থনীতিতে অসামান্য অবদান রেখে চলেছে।

অনুষ্ঠানে অর্থ সম্পাদক দেবদুলাল ভৌমিক, ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু, গ্রন্থাগার সম্পাদক রাশেদ মাহমুদ, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, কার্যকরী সদস্য স ম ইব্রাহীম, স্থায়ী সদস্য রফিকুল বাহার, দেবপ্রসাদ দাস দেবু, নাসির উদ্দিন তোতা, যীশু রায় চৌধুরী, তপন দাশ বর্মন, কুতুব উদ্দিন চৌধুরী, জাকারিয়া চৌধুরী, কামাল উদ্দিন খোকন, কাশেম শাহ, মোহাম্মদ ফরিদ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ