শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......২৪ অক্টোবরের সঙ্গে সরকার বদলের কোনো সম্পর্ক নেই : ইনু

২৪ অক্টোবরের সঙ্গে সরকার বদলের কোনো সম্পর্ক নেই : ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘২৪ অক্টোবর নিয়ে অহেতুক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। সংবিধানের নিয়ম অনুযায়ী নির্বাচিত সরকার অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করবে। সুতরাং ২৪ অক্টোবরের সঙ্গে সরকার বদলের কোনো সম্পর্ক নেই।’
মঙ্গলবার দুপুরে  টাঙ্গাইলের বাসাইলে কৃতি শিক্ষার্থীদের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু আরও বলেন, ‘যেদিন থেকে নির্বাচনী তফশিল ঘোষণা করা হবে সেদিন থেকেই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করবে।’ খালেদা জিয়ার সমালোচনা করে তিনি বলেন, ‘বিরোধীদলীয় নেতার কোনো নির্বাচনী এজেন্ডা নেই। তিনি যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে এবং জঙ্গিবাদ রক্ষা করতে মরিয়া হয়ে উঠেছেন।’ পরে মন্ত্রী বাসাইলের শহীদ মিনারে কৃতি শিক্ষার্থীদের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শওকত মোমেন শাজাহান, জেলা প্রশাসক মো. আনিছুর রহমান মিঞা, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন আরা বেগম এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ