বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদআরো খবর......বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা হুমকি-দমকিতে ভয় পায় না : তোফায়েল আহমেদ

বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা হুমকি-দমকিতে ভয় পায় না : তোফায়েল আহমেদ

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

শেখ হাসিনার নেতৃত্বে সংবিধান অনুসারে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ। তিনি বলেছেন,‘বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা হুমকি-দমকিতে ভয় পায় না। সুতরাং এনিয়ে হুমকি-ধমকি দিয়ে লাভ নেই। ‌পৃথিবীর বিভিন্ন গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশেও সংবিধান অনুসারে শেখ হাসিনার নেতৃত্বেই আগামী নির্বাচন হবে। বিশ্বের অন্যান্য দেশে যে নিয়মে নির্বাচন হয় আমাদের দেশেও সেভাবে নির্বাচন হবে।’

শনিবার বিকেলে মিরসরাই উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন। সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে দেয়া সংবর্ধনা উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করে।

সরকারের সফলতার কথা তুলে ধরে আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ বলেন,‘ বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মানব সম্পদ রপ্তানি বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভও। বাজেটও বিগত বিএনপি জোট সরকারের তুলনায় তিনগুণ বেড়েছে।’

আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহবান জানিয়ে এলাকাবাসীকে তোফায়েল আহমেদ বলেন,‘বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ এবং নারী শিক্ষা ও ক্ষমতায়নসহ বিভিন্ন খাতে উন্নয়ন মূলক কাজ করেছে। এ ধারা বজায় রাখতে ফের আওয়ামী লীগকে সরকার গঠন করতে হবে।’ এজন্য আগামী নির্বাচনে আ’লীগকে নৌকা মাকায় ভোট দিয়ে উন্নয়নের দ্ধারা অব্যহত রাখার আহবান জানান তিনি।

যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে প্রবীন এই আওয়ামী লীগ নেতা বলেন,‘একাত্তরে যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল তাদের বিচার সম্পন্ন করতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জীবনের মায়া ত্যাগ করে এক চ্যালেঞ্জ নিয়েছেন। কিন্তু এই বিচার বানচাল করতে একটি চক্র উঠে পড়ে লেগেছে। যতই ষড়যন্ত্র হোক বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হবেই।’ জনসভায় দলের প্রেসিডিয়াম সদস্য মনোনীত হওয়ায় মিরসরাই থেকে নির্বাচিত সাংসদ ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেয়া হয়।

মিরসরাই উপজেলা আ’লীগের সভাপতি শেখ আতাউর রহমানের সভাপতিত্বে জনসভায় চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এমএ সালাম, চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগের সভাপতি নুরুল আলম, মিরসরাই উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, উত্তর জেলা আ’লীগ নেতা জসিম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

আরও পড়ুন

সর্বশেষ