বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েরেড ক্রিসেন্ট সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ৪৭তম বার্ষিক সাধারণ সভা ও ব্যবস্থাপনা পর্ষদের (২০২০-২০২২) মেয়াদে নির্বাচন আজ ৩০ ডিসেম্বর সোমবার মহাখালীস্থ বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।received_593796797854831

সভায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের সদস্যবৃন্দ, ৬৪টি জেলা রেড ক্রিসেন্ট ইউনিট ও ৪ট সিটি ইউনিটের ১১৬ জন ডেলিগেট, সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের প্রতিনিধি, আইএফআরসি(IFRC) ও আইসিআরসির (ICRC) প্রধানগণ, বিভিন্ন দেশের ন্যাশনাল সোসাইটির প্রতিনিধিগণ (PNS) সভায় অংশগ্রহণ করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য ও সমাজকল্যাণ বিষয়ক উপদেষ্টা প্রফেসার ডা: সৈয়দ মোদাচ্ছের আলী । সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাননীয় চেয়ারম্যান জনাব হাফিজ আহমদ মজুমদার, এমপি। স্বাগত বক্তব্যে রাখেন সোসাইটির ট্রেজারার এ্যাডভোকেট তৌহিদুর রহমান। শুভেচ্ছা বক্তব্যে রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ও আইএফআরসির গভার্নিং বোর্ডের সম্মানিত সদস্য প্রফেসার ডা: মো: হাবিবে মিল্লাত, এমপি। এছাড়াও বিভিন্ন জেলা ইউনিট থেকে অংশগ্রহণকারী ডেলিগেটরাও বক্তব্যে রাখেন।

সভায় ২০২০-২০২২ মেয়াদে প্রফেসর ডাঃ মোঃ হাবিবে মিল্লাত, এমপি ভাইস চেয়াম্যান, জনাব লুৎফুর রহমান চৌধুরী হেলাল, ট্রেজারার ও ১২ জন সদস্য নির্বাচিত হন। নির্বাচিত ১২ জন সদস্য হচ্ছেন – জনাব তালুকদার আব্দুল খালেক, জনাব এ এইচ এম খায়রুজ্জামান লিটন, এ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন, ডাঃ শেখ শফিউল আজম, আলহাজ্ব অধ্যক্ষ আফজাল খান এ্যাডভোকেট, রেহানা আশিকুর রহমান, রাজিয়া সুলতানা লুনা, জনাব শেখ রইসুল আলম ময়না, আলহাজ্ব গাজী মোজাম্মেল হোসেন টুকু, জনাব ফকীর আব্দুল জব্বার, জনাব কংজুরী চৌধুরী এবং এ্যাডভোকেট মাহাবুবার রহমান তালুকদার।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ৪৭তম বার্ষিক সাধারণ সভা উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি তাঁর লিখিত বাণীতে আর্তমানবতার সেবায় রেড ক্রিসেন্টের অবদানের কথা তুলে ধরেন এবং উল্লেখ করেন যে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি প্রতিষ্ঠার পর থেকে দেশে সংঘটিত বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলাসহ সকল মানবিক সহায়তা কার্যক্রমে সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসাবে কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী তাঁর বাণীতে রেড ক্রিসেন্টের কর্মকান্ডের প্রশংসা করে বলেন, দেশের দুর্যোগপ্রবণ জেলাসমূহে দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নেওয়া দুর্যোগের পূর্বাভাসভিত্তিক অর্থায়ন কার্যক্রম (Forecast Based Financing- FBF) বিশ্বব্যাপী এখন সমাদৃত।

বার্ষিক সাধারণ সভায়, ২০১৮ সালের অডিট রিপোর্ট, ২০১৯ সালের সংশোধিত বাজেট এবং ২০২০ সালের প্রস্তাবিত বাজেট, ২০১৯ সালে অনুষ্ঠিত সোসাইটির ৪৬তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী ও ২০১৯ সালের বার্ষিক প্রতিবেদন অনুমোদন করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ