কর্মদিবসে রাস্তা বন্ধ করলে জনদুর্ভোগ বিবেচনায় নয়াপল্টনে বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। ৩০ ডিসেম্বর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের একবছর পূর্তি উপলক্ষে সোমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চেয়েছিল বিএনপি। এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, আমরা সমাবেশের অনুমতি দেইনি। অফিস খোলার দিনে রাস্তা বন্ধ করে কোনো রাজনৈতিক কর্মসূচি আমরা অ্যালাউ (অনুমোদন) করবো না।



