শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা

চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা

চট্টগ্রামে বেড়ে গেছে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা। বেড়েছে এডিস মশার উপদ্রবও। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৩২ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের চট্টগ্রাম মেডিক্যালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় আতংকিত নগরবাসী। আতংকিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের।

চট্টগ্রাম সাউদান মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ মোহাম্মদ আতিকুল ইসলাম চৌধুরী বলেন, সাধারণ ডেঙ্গু জ্বর নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই। যেটি নিয়ে ভয় হয় সেটি হচ্ছে রক্তপাতজনিত ডেঙ্গু জ্বর। এই জ্বরের কোন প্রকার লক্ষণ দেখা দিলে তাৎক্ষনিকভাবে চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।

এরই মধ্যে সিটি কর্পোরেশনের ৪১টি ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম শুরু হয়েছে। মশক নিধনে দুই কোটি টাকার ওষুধ কেনা হয়েছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা ইতিমধ্যেই জনসাধারণকে সচেতনতার জন্য মাইকিং, শোভাযাত্রা ও পেপার বিজ্ঞপ্তি দিয়েছি।

মশার ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করতে জরিপ চালাবে সিভিল সার্জন ডা: আজিজুর রহমান সিদ্দিকী।

তিনি বলেন, আমরা প্রত্যেক হাসপাতালগুলোকে চিঠি দিয়েছি তারা যাতে হাসপাতালের সামনে ডেঙ্গু সচেতনতার জন্য পোস্টারিং করে। স্কুল,কলেজগুলোতেও আমরা সপ্তাহে একদিন করে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছি।

গত বছর চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিল ১৭৭ জন।

আরও পড়ুন

সর্বশেষ