শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদজাতীয়ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলগামী বাসের টিকিট বিক্রি শুরু করেছে বাস কোম্পানিগুলো। আগামী ১১ অথবা ১২ই আগস্ট সম্ভাব্য ঈদের দিন ধরে অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে।

উত্তরাঞ্চলগামী বাসের অগ্রিম টিকিট গাবতলী ও কল্যাণপুর কাউন্টার থেকে পাওয়া যাবে। সেই সঙ্গে, অনলাইনেও পাওয়া যাবে অগ্রিম টিকিট।

এদিকে, আগামী ২৯শে জুলাই থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে বলে রেল ভবন সূত্রে জানা গেছে। গেল ঈদের মতো এবারও রাজধানীর পাঁচটি পয়েন্ট থেকে ট্রেনের টিকিট সংগ্রহ করা যাবে। এছাড়া শতকরা, ৫০ ভাগ টিকিট অনলাইনে পাওয়া যাবে।

আরও পড়ুন

সর্বশেষ