শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......আওয়ামীলীগের উদ্দেশে এ্যানী: যদি তারা এক তরফা নির্বাচন করতে চায়, তাহলে আমরা...

আওয়ামীলীগের উদ্দেশে এ্যানী: যদি তারা এক তরফা নির্বাচন করতে চায়, তাহলে আমরা কি আঙ্গুল চুষবো ?

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার ট্রাইব্যুনাল গঠন করে প্রহসনের বিচার করছে। এ বিচার জনগণ মেনে নিবে না। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচনে বিএনপি যাবে না এবং নির্বাচন করতে দেয়া হবে না।

শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার মান্দারী ইউনিয়নের মান্দারী বাজারে এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

আওয়ামীলীগের উদ্দেশে এ্যানী বলেন, যদি তারা এক তরফা নির্বাচন করতে চায়, তাহলে আমরা কি আঙ্গুল চুষবো। আগামী ২৫ অক্টোবরের পর আওয়ামী লীগ সরকারের ক্ষমতা আর থাকবে না। স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর আবল-তাবল কথা বলছেন সর্বশক্তি দিয়ে না কি ভোট করবেন কিন্তু তিনি কি জানান চাঁদপুরে নিজ জেলায় ঢুকতে পারবে না।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ নেতাদের পরিকল্পনায় দত্তপাড়া ইউনিয়ন চেয়ারম্যান নুর হোসেন শামীমকে হত্যা করা হয়েছে। এ সরকারের আমলে চন্দ্রগঞ্জের যুবদল নেতা মহসিন, বাংগাখাঁর লিটন, হাজিরপাড়ার মনিরসহ লক্ষ্মীপুরের ২৯ বিএনপির নেতাকর্মীকে আওয়ামী লীগ সন্ত্রাসীরা হত্যা করা হয়েছে।

মান্দারী ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মো. হাফিজের সভাপতিত্বে আরো বক্তব্য দেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন সাবু,  বিএনপি নেতা সিরাজুল ইসলাম,অ্যাডভোকেট হাসিবুর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, মান্দারী ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল করিম দিপু ও মান্দারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ, মোশারেফ হোসেন মশু পাটওয়ারী, প্রফেসর মো. আবদুল্লাহ, প্রফেসর নিজাম উদ্দিন প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ