শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদবিনোদন সময়থাইল্যান্ডে রুহি

থাইল্যান্ডে রুহি

বিনোদন ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

মডেল থেকে নাটক, এরপর চলচ্চিত্র। খুব দ্রুতই নির্মাতাদের নজর কেড়েছেন দিলরুবা ইয়াসমিন রুহি। খুবই অল্প সময়ে দুটি ছবিতে অভিনয় করেছেন এই তারকা। এরমধ্যে রয়েছে বৃটিশ বংশোদ্ভূত বাঙালি পরিচালক মুনসুর আলীর ছবি ‘সংগ্রাম’ এবং ইসমত আরা চৌধুরী শান্তি পরিচালিত ‘মায়ানগর’। ‘সংগ্রাম’ ছবিটির কাজ শেষ করেছেন রুহি। আর ‘মায়ানগর’ ছবিটির ৭০ ভাগ কাজ শেষ হয়েছে। বাকি কাজ শেষ করার জন্য ১ অক্টোবর থাইল্যান্ড যাচ্ছেন রুহি। এ বিষয়ে রুহি বলেন, ‘আমরা পুরো ইউনিট ১২ দিনের জন্য মায়ানগর ছবির শুটিং-এ থাইল্যান্ড যাচ্ছি। এখানে গানের শুটিং এবং বিশ্ববিদ্যালয়ের কিছু দৃশ্যের চিত্রায়ণ হবে। এ ছবিতে আমার চরিত্রের নাম রমা। এখানে আমাকে দর্শক একজন টপ মডেল এবং মডেল ট্রেইনার হিসেবে দেখতে পাবেন।
ছবির আরেক নায়িকা নিপুণকে আমি মডেল হিসেবে প্রতিষ্ঠিত করি। আরো অনেক চমক থাকছে।’ ‘মায়ানগর’ ছবিতে রুহির বিপরীতে অভিনয় করেছেন তানভীর তনু। রুহির অভিনীত অন্য ছবি ‘সংগ্রাম’ এর কাজ অনেক আগেই শেষ হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ