সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়চট্রগ্রামে যাত্রা শুরু করল ভ্রমন বিষয়ক সেবাদান প্রতিষ্ঠান ট্রিপজিপ

চট্রগ্রামে যাত্রা শুরু করল ভ্রমন বিষয়ক সেবাদান প্রতিষ্ঠান ট্রিপজিপ

Tripzip tours Openingপর্যটন খাতের সব ধরনের সেবা একটি স্থান থেকে দেয়ার লক্ষ্য ঐতিহ্যবাহী বন্দর নগরী চট্রগ্রামে অানুষ্ঠানিক যাত্রা শুরু করল “ট্রিপজিপ” যেটি মূলত তরুন উদ্যেগতাদের নিয়ে পরিচালিত।মূলত অাধুনিক পর্যটন সেবা সমূহ যুগ উপযোগী ভাবে ভোক্তাদের মাঝে তুলে ধরার লক্ষ্যে ট্রিপজিপ যাত্রা শুরু।হোটেল বুকিং, এয়ার টিকেট বুকিং, ট্যুর প্যাকেজ সহ অন্যান্য ভ্রমন সেবাকে ডিজিটাল মাধ্যমে দেয়ার লক্ষ্যে প্রথম থেকেই ট্রিপজিপ কাজ করছে।একই সাথে নারী ভ্রমনকারী ও শিশুদের জন্য রয়েছে ট্রিপজিপের বিশেষ সেবা। ভ্রমণ সেবা প্রদানের সাথ সাথে পযর্টন শিল্পের উন্নয়নের লক্ষ্যে ট্রিপজিপ ‘বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ‘ এর সাথে যৌথভাবে SDG, Responsible Tourism এবং Community Band Tourism নিয়ে কাজ করছে।

ভ্রমণ সেবা সমূহ ও পর্যটন খাতের বিভিন্ন উদ্যোগ চট্টগ্রামবাসীর মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ট্রিপজিপ ৯ মার্চ চট্টগ্রাম ক্লাবে এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাদের যাত্রা শুরু করে।ট্রিপজিপের এই যাত্রায় শুভ উদ্ভোধন করেন চট্টগ্রাম সিটি করর্পোরেশন এর মাননীয় মেয়র অাজম নাছির উদ্দীন।এ প্রসঙ্গে তিনি বলেন,”প্রাকৃতিক সৌন্দর্য অনিন্দ লীলাভূমি চট্রগ্রাম কে দেশী বিদেশী পর্যটকদের নিকট তুলে ধরবে পর্যটন সেবা প্রতিষ্ঠান ট্রিপজিপ।চট্টগ্রাম পর্যটন শিল্পের বিকাশে অামি তারুণ্যর এই উদ্যেগকে স্বাগত জানাই”। র ্যাংকস এফসি সিইও জনাব তানভীর শাহরিয়ার রিমন  বলেন ”কর্পোরেট প্রতিষ্ঠান গুলোর বিভিন্ন কাজে দেশের বাহিরে যেতে হয় সেক্ষেত্রে চট্টগ্রামে ট্যুরিজম অফিস থাকলে অনেক সুবিধা পাওয়া যাবে; এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ,জনাব অামিনুল ইসলাম বাবু,চট্টগ্রাম জেলা জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জনাব জিনাত সোহানা চৌধুরী,ট্রিপ জিপের প্রধান নির্বাহী কানিজ ফাতেমা এবং ট্রিপজিপের পরিচালক মিন্টন দাশ বিজয়। এই উদ্ভোধন উপলক্ষ্যে ভারত, ভুটান,মিশর,কম্বোডিয়া,ভিয়েতনাম এর নিদিষ্ট ট্যুর প্যাকেজ এর উপরে ট্রিপজিপ দিচ্ছে ৮% ছাড়।

আরও পড়ুন

সর্বশেষ