একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পটিয়া উচ্চ বিদ্যালয়ে স্থাপিত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অস্থায়ী ক্যাম্প পরিদর্শনে এসেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম। ২৩ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টার যোগে পটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিজিবির অস্থায়ী ক্যাম্পে আসেন তিনি। মেজর জেনারেল সাফিনুল ইসলাম বিজিবি সদস্যদের সঙ্গে কথা বলেন। নির্বাচনে দায়িত্ব পালনে তাদের দিক নির্দেশনা দেন।




