বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিননগরজুড়ে আওয়ামী লীগের বিশাল র‌্যালি

নগরজুড়ে আওয়ামী লীগের বিশাল র‌্যালি

মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বৃহত্তর চট্টগ্রামের ৬টি আসনে আওয়ামী লীগ (মহাজোট) মনোনীত প্রার্থীদের সমর্থনে বিশাল র‌্যালি বের করা হয়েছে। আসন ৬টি হলো-৪, ৫, ৮, ৯. ১০ ও ১১।  রবিবার সকাল সাড়ে দশটায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বর থেকে এই র‌্যালির উদ্বোধন করা হয়।  মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের নেতৃত্বে শতাধিক গাড়ি বহর নিয়ে এই র‌্যালি বের হয়।  নগর আওয়ামী লীগ সূত্রে জানা যায়, ছয় আসনের অন্তর্গত চট্টগ্রাম মহানগরীর ৪১ ওয়ার্ডজুড়ে এই র‌্যালি থেকে নৌকা মার্কার প্রচারণা চালানো হবে। জানা যায়, র‌্যালিটি পূর্ণাঙ্গ তিনটি এবং আংশিক তিনটি আসনে ছয় ভাগে বিভক্ত হয়ে প্রচারণা চালাবে।

চট্টগ্রাম-৯ আসনে প্রচারণা চালাবে ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরীর গাড়ির বহর। এই বহরে আরো আছেন সহসভাপতি খোরশেদ আলম সুজন, বদিউল আলম, বন ও পরিবেশ সম্পাদক মসিউর রহমান চৌধুরী সহ নেতৃবৃন্দ। ৪, ৫ ও ১১ আসনে সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের প্রচারণা চালানোর পরিকল্পনা রয়েছে। এই বহরে সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ হাসনী, দক্ষিণ জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক শাহজাদা মহিউদ্দিন, কেন্দ্রীয় যুবলীগ সাবেক সদস্য আবদুল মান্নান ফেরদৌসসহ অন্যান্য নেতৃবৃন্দ রয়েছেন।

এদিকে সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদের গাড়ি বহর চট্টগ্রাম-৮ আসন এলাকা পাঁচলাইশ, চান্দগাঁওয়ে গণসংযোগ চালাবে। এই বহরে মো. ইসাসহ সংশ্লিষ্ট ওয়ার্ড নেতৃবৃন্দ রয়েছেন। এছাড়া নগর আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের গাড়ি বহর চট্টগ্রাম-১০ আসন এলাকায় প্রচারণা চালাবে। এই গ্রুপে কোতোয়ালি থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল মনসুর সহ সংশ্লিষ্ট ওয়ার্ড, থানার নেতৃবৃন্দ আছেন।

র‌্যালি প্রসঙ্গে মেয়র আ জ ম নাছির উদ্দীন সিভয়েসকে বলেন, নগরের ৪১ ওয়ার্ডজুড়ে মহানগর আওয়ামীলীগ প্রার্থীদের প্রচারণায় এই র‌্যালির আয়োজন করা হয়েছে। ছয় আসনে আমরা নেতৃবৃন্দকে দায়িত্ব দিয়েছি। গ্রুপগুলো আওতাধীন এলাকায় মোবাইল র‌্যালি চালাবে। আজ থেকে এই র‌্যালি শুরু হয়েছে। আমরা প্রার্থীদের বিজয় নিশ্চিতে মহানগর আওয়ামীলীগের পক্ষ থেকে নানামুখী পরিকল্পনা নিয়েছি। মোবাইল র‌্যালি এই কার্যক্রমের অংশ বিশেষ। জনগণের কাছে সরকারের সমস্ত উন্নয়ন কার্যক্রম উপস্থাপন করা হবে এই প্রচারণার মধ্য দিয়ে। মেয়র বলেন, জনগণ যদি উন্নয়ন চাই, অগ্রগতি, শান্তি চাই তাহলে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে সরকার গঠনের সুযোগ দেবে।

আরও পড়ুন

সর্বশেষ