সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েজাতির পিতার প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধাঞ্জলি

জাতির পিতার প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধাঞ্জলি

rupali bankবিভিন্ন কর্মসূচির মাধ্যমে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করেছে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক লিমিটেড। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আতাউর রহমান প্রধানের নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

পরে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ব্যাংকের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মো. মোরশেদ আলম খন্দকার, মহাব্যবস্থাপক মো. কাইসুল হক, খান ইকবাল হোসেনসহ  ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়াও  বঙ্গবন্ধু পরিষদ, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ, রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন (সিবিত্র) সহ ব্যাংকের অন্যান্য সংঘঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ