বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে নানা আয়োজনের মধ্যে দিয়ে উদ্যাপিত হয়েছে ৪৮তম মহান বিজয় দিবস। আয়োজনের মধ্যে ছিলো, জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন, জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও স্বেচ্ছায় রক্ত সংগ্রহ কার্যক্রম । এ উপলক্ষে রবিবার সকাল সাড়ে ৭ টায় সোসাইটির জাতীয় সদর দপ্তরে জাতীয় এবং রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাননীয় ট্রেজারার এ্যাডভোকেট তৌহিদুর রহমান জাতীয় পতাকা ও সোসাইটির মহাসচিব মো: ফিরোজ সালাহ্ উদ্দিন রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করেন। এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের সম্মানিত সদস্য লুৎফুর রহমান চৌধুরী হেলাল, রাজিয়া সুলতানা লুনা, সোসাইটির উপহাসচিব মো: রফিকুল ইসলামসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
এরপর সকাল ১০ টার দিকে সোসাইটির মহাসচিবের নেতৃত্বে¡ সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় সোসাইটির উপমহাসচিব, বিভিন্ন বিভাগের দায়িত্বরত পরিচালকসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং যুব স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ৪ টি পয়েন্টে স্বেচ্ছায় রক্ত সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হয়।




