মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়চট্টগ্রামের কালামিয়া বাজারে ইউসিবি ব্যাংকের ১৮৪তম শাখার উদ্বোধন

চট্টগ্রামের কালামিয়া বাজারে ইউসিবি ব্যাংকের ১৮৪তম শাখার উদ্বোধন

ইউসিবি ব্যাংকের ১৮৪তম শাখার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী।
ইউসিবি ব্যাংকের ১৮৪তম শাখার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী।

চট্টগ্রামের কালামিয়া বাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেডের ১৮৪তম শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার এ শাখার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে নতুন এ শাখার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউসিবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত জামিল, উপ-ব্যবস্থাপনা পরিচালক এন মুস্তাফা তারেক, কোম্পানি সেক্রেটারি ও ইভিপি এটিএম তাহমিদুজ্জামান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আনিসুজ্জামান চৌধুরী বলেন, ব্যাংকের নতুন এ শাখা এই অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন

সর্বশেষ