শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......কৌশল বদল করলো শিবির, পুলিশি বাধা এড়াতে ‘জয় বাংলা’ স্লোগান

কৌশল বদল করলো শিবির, পুলিশি বাধা এড়াতে ‘জয় বাংলা’ স্লোগান

কৌশল বদল করলো শিবির কর্মীরা। পুলিশি বাধা এড়াতে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা গেছে ইসলামী ছাত্রশিবিরের একদল কর্মীকে। আজ বুধবার সকালে রাজধানীর মহাখালীতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আজ সকাল সাড়ে ৬টার দিকে ওয়্যারলেস গেইটের সামনে সড়কে পনের-বিশ যুবক ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে এগিয়ে যায়। ওই সময় সড়কের একপাশে একদল পুলিশ ছিল। অন্য পাশ দিয়ে দিয়ে স্লোগান দিতে দিতে এগিয়ে যায় ওই যুবকরা। পুলিশকে অতিক্রমের পর তারা ব্যানার বের করে, যা ছিল শিবিরের। কিছু দূরে গিয়ে তারা একটি ব্যানার বের করে। ব্যানারটিতে লেখা ছিল ‘তিতুমীর কলেজ ছাত্র শিবির’।

আরও পড়ুন

সর্বশেষ