আদালত প্রতিনিধিঃ (বিডি সময় ২৪ ডটকম)
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে আটক জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থানের নতুন তারিখ ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ২৩ সেপ্টেম্বর তার বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করা হবে। বুধবার আজহারের বিরুদ্ধে যুক্তি উপস্থাপনের কথা ছিল। কিন্তু তা হয়নি। ফলে নতুন করে ওই তারিখ ধার্য করেছে ট্রাইব্যুনাল। এর আগে যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতের এ নেতা বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়।
উল্লেখ্য, গত ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আদেশে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আগামী ১৫ জুলাই জামায়াতে ইসলামী নেতা এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশ দেন। গত বছরের ২২ আগস্ট রাজধানীর মগবাজারের বাসা থেকে তাকে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা বাহিনী।




