বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। রোববার বিকালে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দীর্ঘদিন ধরেই কিডনী, ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন। তরিকুল ইসলামের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।



