শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রামে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু

চট্টগ্রামে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু

নগরের জিইসি এলাকার পেনিনসুলা হোটেলে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা চিটাগাং ট্রাভেল মার্ট-২০১৮।  এবারের মেলায় বিমান সংস্থা, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, বিনোদন পার্ক ও পর্যটন সংশ্লিষ্ট ২০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলা চলাকালীন প্রতিষ্ঠানগুলোর স্টলে বিভিন্ন পণ্য ও সেবার ওপর বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। ভ্রমণবিষয়ক পাক্ষিক দি ‘বাংলাদেশ মনিটর’ আয়োজিত এ মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

‘বাংলাদেশ মনিটর’ সম্পাদক কাজী ওয়াহিদুল আলম বলেন, চট্টগ্রাম অঞ্চলের অপার পর্যটন সম্ভাবনা দেশ-বিদেশের পর্যটকদের কাছে তুলে ধরতে আমরা নয় বছর ধরে এ মেলার আয়োজন করেছে। আগামীতে আরও বড় পরিসরে মেলাটি আয়োজনের পরিকল্পনা রয়েছে আমাদের। অনেক বিদেশি এয়ারলাইন্স চট্টগ্রাম থেকে ব্যবসায়িক কার্যক্রম গুটিয়ে নেওয়ায় উদ্বেগ জানিয়ে তিনি বলেন, এ কারণে চট্টগ্রামে বিদেশি পর্যটক আসার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে।  বিদেশি এয়ারলাইন্স কেন চট্টগ্রাম থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে তার প্রকৃত কারণ অনুসন্ধানে তিনি চেম্বার সভাপতি মাহবুবুল আলমের দৃষ্টি আকর্ষণ করেন।  ২৭ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে মেলা। প্রতিদিন সন্ধ্যায় দর্শকদের অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে দেওয়া হবে পুরস্কার।

আরও পড়ুন

সর্বশেষ