শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদটপনতুন কর্মচারী আইনে দুর্নীতিবাজদের খুশির কিছু নেই

নতুন কর্মচারী আইনে দুর্নীতিবাজদের খুশির কিছু নেই

নতুন সরকারি কর্মচারী আইনে ঘুষখোর-দুর্নীতিবাজদের আনন্দিত, উল্লাসিত, উচ্ছ্বসিত বা খুশী হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। ২৫ অক্টোবর দুপুরে অফিস থেকে বের হওয়ার সময় সদ্য পাস হওয়া এ আইন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। দুদক চেয়ারম্যান বলেন, বিশ্বের কোনো দেশেই আইন করে অপরাধীকে অব্যাহতি দেওয়া হয় না। নতুন যে বিলটি সংসদে পাস হয়েছে, সেটিও অপরাধীকে দায়মুক্তি দেওয়ার আইন নয় বলে আমি মনে করি। উল্লিখিত বিলে বলা হয়েছে, সরকারি দায়িত্ব পালনকালে কোনো ফৌজদারি অপরাধ করলে- ঘুষ খাওয়াতো কোনো সরকারি কাজ নয়, আর কেউ বলতেও পারবেন না ঘুষ খাওয়ার সময় দুদক আমাকে আটক করেছে

ইকবাল মাহমুদ বলেন, এই বিল দুদকের কোনো বিদ্যমান আইনের সঙ্গে সাংঘর্ষিকও নয়। দুদক কারও হুকুমে বা কারও অনুমতি নিয়ে কোনো কাজ করে না। করবেও না। আমি বলতে চাই- দুদক তার স্বাভাবিক কাজ, ফাঁদ কার্যক্রমসহ সব চালিয়ে যাবে। নুতন আইন হলেও তা দুদকের কাজে কোনো প্রভাব ফেলতে পারবে না।

আরও পড়ুন

সর্বশেষ