শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......রাজধানীতে গার্মেন্টসে আগুন

রাজধানীতে গার্মেন্টসে আগুন

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

রাজধানীর মাদারটেকের নন্দীপাড়ায় সিসিলি গার্মেন্টস নামের একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ আগুন লাগে। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, ছয়তলা ভবনবিশিষ্ট ওই কারখানার দ্বিতীয় তলায় আগুন লাগে। বর্তমানে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নেভানোর কাজ করে যাচ্ছে। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর মাহবুব জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে কর্মীরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। বর্তমানে আগুনের মাত্রা অনেকটাই কমে এসেছে বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ