শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদটপট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছেন জামায়াতের প্রাক্তন এমপি হামিদুর রহমান আজাদ

ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছেন জামায়াতের প্রাক্তন এমপি হামিদুর রহমান আজাদ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছেন জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য প্রাক্তন এমপি হামিদুর রহমান আজাদ। ২০১৩ সালের আদালত অবমাননার মামলায় তিনি আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যন বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চে জামায়াতের এই নেতা আত্মসমর্পণ করেন।

এর আগে জামায়াতের এই নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন ট্রাইব্যুনাল। তিনি পলাতক ছিলেন। আদালতে জামায়াতের এই নেতার পক্ষে আইনজীবী রয়েছেন অ্যাডভোকেট আব্দুস সুবহান তরফদার ও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।

আরও পড়ুন

সর্বশেষ