শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়ফাইভ-জি চালুর ক্ষেত্রে বিশ্বের প্রথম শ্রেণীর দেশগুলো কাতারে থাকবে বাংলাদেশ : জয়

ফাইভ-জি চালুর ক্ষেত্রে বিশ্বের প্রথম শ্রেণীর দেশগুলো কাতারে থাকবে বাংলাদেশ : জয়

5G test oyপ্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ফাইভ-জি চালুর ক্ষেত্রে বিশ্বের প্রথম শ্রেণীর দেশগুলো কাতারে থাকবে বাংলাদেশ। আওয়ামী লীগ সরকার আগামী মেয়াদে ক্ষামতায়  এলে ফাইভ-জি সেবা চালু করবে। ২৫ জুলাই রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ফাইভ-জি প্রযুক্তির পরীক্ষামূলক প্রদর্শনী শেষে এসব কথা বলেন সজীব ওয়াজেদ জয়। মোবাইল ফোন অপারেটর রবি, প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াউয়ে এবং বিটিআরসি যৌথভাবে পরীক্ষামূলক প্রদর্শনীর আয়োজন করে। চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি বহুল প্রতীক্ষিত ফোর-জি বা চতুর্থ প্রজন্মের মোবাইল-ইন্টারনেট সেবার লাইসেন্স গ্রহণের পর গ্রামীণফোন, বাংলালিংক, রবি এই সেবা চালু করেছে। তবে লাইসেন্স গ্রহণ করলেও রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটক এখনও ফোর-জি সেবা চালু করেনি।

আরও পড়ুন

সর্বশেষ