কোটা সংস্কারে কমিটি গঠনের কথাও উল্লেখ করেন আওয়ামী লীগ সভাপতি। বৈঠকে ছাত্রলীগের কমিটি নিয়েও আলোচনা হয়। কোটা নিয়ে আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতাও সভায় কথা বলেন। প্রধানমন্ত্রী ছাত্রলীগের কমিটি গঠনের বিষয়ে বলেন, অন্যান্য কাজের ফাঁকে ছাত্রলীগের কমিটির বিষয়টি দেখছি। প্রার্থীদের সঙ্গে বসেছি। ছাত্রলীগের নেতা নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ করে কমিটি ঘোষণা দেবো।




