শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়থ্রিজি নিলাম : সর্বোচ্চ দরে সর্বোচ্চ তরঙ্গ পেলো গ্রামীণফোন

থ্রিজি নিলাম : সর্বোচ্চ দরে সর্বোচ্চ তরঙ্গ পেলো গ্রামীণফোন

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)

তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তির (থ্রিজি) ২৫ মেগাহার্ডজ তরঙ্গ কিনেছে ৪ মোবাইল কোম্পানি। রোববার রাজধানীর  হোটেলে রুপসী বাংলায় বিটিআরসির আয়োজনে অনুষ্ঠিত এ নিলামে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও এয়ারটেল এ তরঙ্গ কিনে নেয়।

এর আগে টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন ও বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি বোসসহ কমিশনারদের উপস্থিতিতে নিলাম শুরু হয়। নিলামে প্রতি মেগাহার্টজ তরঙ্গ মূল্য নির্ধারণ করা হয় ২০ মিলিয়ন ডলার। ২১০০ ব্যান্ডের মোট ৪০ মেগাহার্টজ তরঙ্গ এ নিলামের জন্য বরাদ্দ রাখা হয়েছে।

নিলামের প্রথম পর্যায়ে ২১ মিলিয়ন ডলারে (প্রায় ১ হাজার ৬৩২ কোটি টাকা) ৫ মেগাহার্টজের দুটি স্লট (১০ মেগাহার্টজ) পায় গ্রামীণ ফোন লিমিটেড। অন্য ২ অপারেটরও ৫ মেগাহার্টজ করে তরঙ্গ পেয়েছে। চার প্রতিষ্ঠান সম্মিলিতভাবে ২৫ মেগাহার্টজ তরঙ্গ কিনেছে। ফলে অবিক্রিত রয়ে গেছে ১৫ মেগাহার্টজ তরঙ্গ। রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক এ নিলামে অংশ না নিলেও নিলামে যে দর উঠবে, সে পরিমাণ টাকা দিয়েই পরবর্তীতে টেলিটককে লাইসেন্স নিতে হবে।

আরও পড়ুন

সর্বশেষ