বিনোদন ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)
পর্দায় প্রিয় তারকার মুখ আর তার অন্তরালের মানুষটির মুখ কি একই রকম? টিভি কিংবা সিনেমার প্রিয় তারকাটি ব্যক্তিজীবনে কেমন থাকে? কেন তারা মাঝে মাঝে বেদনাদায়ক খবর হয়ে ওঠে?
তারকাদের আত্মহত্যা সবচেয়ে বেশি ভক্তদের নাড়া দিয়েছিল নব্বই দশকে জনপ্রিয় নায়ক সালমান শাহর আত্মহননের মধ্য দিয়ে। মাত্র সাতাশ বছর বয়সে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ইচ্ছামৃত্যু বেঁছে নিয়েছিলেন ওই প্রিয় নায়ক। এ মৃত্যু মেনে নিতে না পেরে তার অগণিত ভক্তদেরও আত্মহত্যা করতে দেখা গিয়েছিল। ভালোবাসাটা হয়তো এমনই। প্রিয় তারকা বেঁচে নেই, বেঁচে থেকে কি লাভ! এরপরেও বাংলাদেশে তারকাদের আত্মহত্যা কিংবা তার চেষ্টা থেমে থাকেনি। এক এক করে তা পরিণত হয় মিছিলে। প্রিয় তারকাদের এমন চলে যাওয়া কিংবা তার চেষ্টা করার বিষয়টিকে ব্যাপকভাবে নাড়া দেয় ভক্তদের।
এখনো থেমে নেই তারকাদের আত্মহত্যা কিংবা তার চেষ্টা। সর্বশেষ মঙ্গলবার রাতে আত্মহত্যার চেষ্টা করলেন জাকিয়া বারী মম । এর আগে মডেল রাহা, জনপ্রিয় অভিনেত্রী মিতা নূর, মডেল অলি প্রমুখ আত্মহত্যা করেন।
শুধু বাংলাদেশেই নয়, দেশ পেরিয়ে বিভিন্ন দেশের তারকারাও আত্মহত্যার পথ বেঁছে নিয়ে ইচ্ছামৃত্যুর স্বাদ মিটিয়েছেন। বলিউড তারকা দিব্যা ভারতী, অভিনেত্রী জিয়া খান, ভিভেকা বাবাজি, দক্ষিণ ভারতের অভিনেত্রী সিল্ক স্মিতা, জনপ্রিয় মডেল ও টিভি তারকা কুলজিৎ রানধাওয়া, জনপ্রিয় টিভি তারকা ও উপস্থাপিকা নাফিসা জোসেফ, জনপ্রিয় অভিনেতা ও পরিচালক গুরু দত্ত এছাড়া হলিউড সুপারস্টার মেরিলিন মনরো, লুসি গর্ডন তো রয়েছেনই।
মডেল রাহা
অভিনেত্রী ও মডেল ও লাক্স-তারকা সুমাইয়া আজগার রাহার মোহাম্মদপুরের চানমিয়া হাউজিংয়ের ২ নম্বর সড়কের ৪১/সি মেঘহিল ভবনের চতুর্থ তলার বি-১০ ফ্ল্যাটে আত্মহত্যা করেন। তার মৃত্যুর কারণ নিয়ে নানা প্রশ্ন উঠলেও সঠিক কারণ জানা যায়নি। তবে ‘চিত্রনায়ক অনন্তকে জড়িয়ে রাহার মৃত্যু নিয়ে গুঞ্জন ওঠে। যা এই গুঞ্জনকে উড়িয়ে দেন তার পরিবার। ইফতেখার চৌধুরী পরিচালিত ২০১০ সালের ১৬ এপ্রিল মুক্তি পাওয়া ‘খোঁজ দ্য সার্চ’ ছবিতে নায়ক হিসেবে প্রথম অভিনয় করেন এম এ জলিল অনন্ত। নায়িকা ছিলেন বর্ষা। ওই ছবিতে সহ-অভিনেত্রী হিসেবে কাজ করেন রাহা। এছাড়াও তিনি একাধিক টিভি নাটকে অভিনয় করে দর্শকদের মন কাড়েন। রাহার আত্মহত্যা ব্যাথিত করে ভক্ত-দর্শকদের।
মিতা নূর
বাংলাদেশে টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী ও অলিম্পিক ব্যাটারির ‘আলো আলো বেশি আলো’ খ্যাত মডেল মিতা নূর আত্মহত্যা করে দর্শকদের অন্তরে পেরেক পোঁতেন। পারিবারিক কলহকে কেন্দ্র করে আত্মহত্যার পথ বেঁছে নেন এই নন্দিত তারকা। চলতি বছরের ১ জুলাইয়ের ১ তারিখে গলায় ওড়না পেঁচিয়ে ‘আত্মহত্যা’ করেছেন মিতা নূর।
ওলী
২৭ মার্চ গভীর রাতে আত্মহত্যা করেছেন মডেল ও অভিনেতা অলি। ঢাকার মালিবাগস্থ নিজ বাসায় স্ত্রী ও অন্যদের সঙ্গে ঝগড়া করে তিনি আত্মহত্যার পথ বেছে নেন। পারিবারের বিভিন্ন বিষয় নিয়ে বেশ কয়েকমাস ধরে অলির সঙ্গে ঝগড়া চলছিল। এতে তিনি মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছিলেন। মানসিক বিপর্যয় তিনি আর কাটিয়ে ওঠতে পারেননি। আর এ জন্যই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। আত্মহত্যা সময় তার হাতে জলন্ত সিগারেট ছিল। সিগারেটের আগুন থেকে তার পরনের কাপড়ে আগুন লেগে যায়। কাপড় পোড়া গন্ধ পেয়েই অলির বাবা-মা রুমে গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
সালমান শাহ
মাত্র ২৭ বছর বয়সে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর পৃথিবী ছেড়ে চলে যান জনপ্রিয় নায়ক সালমান শাহ। এখনো ধোঁয়াশার মধ্যে রয়ে গেছে তার মৃত্যু সহস্য। তবে বেশিরভাগের বিশ্বাস, পারিবারিক কলহই দায়ী এই মৃত্যুর পেছনেও। তার অস্বাভাবিক মৃত্যুকে মেনে নিতে পারেনি ভক্তরা। বেশ কিছু ভক্ত প্র্যিও নায়কের অন্তর্ধানের কষ্টে নিজেরাও বেঁছে নেন আত্মহননের পথ।
এ তালিকায় কেবল দেশী তারকরাই নয়, রয়েছে বিদেশী তারকারাও…
জিয়া খান
আসল নাম নাফিসা খান হলেও সিনেমা জগতে তার পরিচয় জিয়া খান। কর্মহীনতার কারণে জীবনের প্রতি হতাশা আর প্রেম তাকে ঠেলে দেয় আত্মহত্যার পথে। ২০০৭ সালে রাম গোপাল ভার্মা পরিচালিত ‘নিঃশব্দ’ ছবিতে অমিতাভ বচ্চনের বিপরীতে অভিনয় করে শ্রেষ্ঠ ডেব্যু অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড লাভ করেন। পরবর্তীতে ‘গজনী’ ও ‘হাউসফুল’এ অভিনয়ের মাধ্যমে আরও পরিচিত মুখ হয়ে ওঠেন জিয়া।
ভিভেকা বাবাজি
ভিভেকা বেশ জনপ্রিয় মডেল ছিলেন। পেশাদার জীবনে সফলতায় ভাটা পড়ার পাশাপাশি আর্থিক অনটন, প্রেমে ব্যর্থতা ইত্যাদি কারণে ২০১০ সালের ২৫ জুন মুম্বাইর শহরের বান্দ্রা এলাকায় নিজ ফ্ল্যাটে আত্মহত্যা করেন ভিভেকা। উল্লেখ্য, ১৯৯০ সালে ‘কামসূত্র কনডম’র বিঞ্জাপণ করে সবার নজরে আসেন।
মেরিলিন মনরো
হলিউডের সেক্সসিম্বল হিসেবে পরিচিত মেরিলিন মনরো মৃতদেহ খুঁজে পাওয়া যায় লস আঞ্জ্যেলসে। ৩৬ বছর বয়সী এই অভিনেত্রীর মৃত্যুর কারণ হিসেবে বের করা হয় অতিরিক্ত হারে ঔষধ সেবন।
লুসি গর্ডন
‘স্পাইডার ম্যান-থ্রী’ খ্যাত ব্রিটিশ অভিনেত্রী লুসি গর্ডন তার ২৯তম জন্মদিনের ঠিক দুইদিন আগে নিজের ফ্লাটে আত্মহত্যা করেন। সেদিন রাতে তার প্রেমিকও ছিলো তার সাথে। ঘুম থেকে জেগে তিনিই লুসি গর্ডনের মৃত দেহটি আবিষ্কার করেন।
সিল্ক স্মিথা
দক্ষিন ভারতের জনপ্রিয় অভিনেত্রী সিল্ক স্মিথা সিলিং এর সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। ব্যক্তিগত জীবনের হতাশা থেকেই আত্মহত্যা করেছেন বলে সুইসাইড নোটে উল্লেখ করে যান স্মিথা।
দিব্যা ভারতি
জনপ্রিয় নায়িকা দিবা ভারতি মাত্র ১৯ বছর বয়সে ১৯৯৩ সালে আত্মহননের পথ বেঁছে নেন। মৃত দেহটি তার ফ্লাট থেকেই উদ্ধার করে পুলিশ। এটিও একটি সুইসাইডাল কেস হিসেবেই ধরা হয়ে। মৃত্যুর প্রকৃত কারন জানা যায়নি। তবে প্রেম-যৌনতা ও পারিবারিক কলহকে দায়ী করা হয় দিব্যার আত্মহননে।
কুলজিৎ রানধাওয়া
জনপ্রিয় মডেল ও টিভি তারকা কুলজিৎ রানধাওয়া জনপ্রিয়তা পেয়েছেন একধিক বিজ্ঞাপন ও সিরিয়ালে অভিনয় করে। ২০০৬ সালের ৮ ফেব্রুয়ারী নিজের ফ্লাটে আত্মহত্যা করেন এই তারকা। মৃত্যুর কারনটি স্পষ্ট ভাবে জানা না গেলেও ধারনা করা হয় বয়ফ্রেন্ড’র সাথে ঝামেলার কারনেই আত্মহত্যার পথ বেছে নেয় এই তারকা।
নাফিসা জোসেফ
জনপ্রিয় টিভি তারকা ও উপস্থাপিকা নাফিসা জোসেফ তার বান্ধবী কুলজিৎ রানধাওয়ার মতোই আত্ম হত্যা করেন। মুম্বাইয়ে নিজের ফ্লাটে আত্মহত্যা করেন এই তারকা। একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ির সাথে বিয়ে হয়েছিলো নাফিসার।
গুরু দত্ত
জনপ্রিয় অভিনেতা ও পরিচালক গুরু দত্ত অতিরিক্ত মদ্যপান ও ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেন। যদিও তার পরিবারের পক্ষ থেকে এ ঘটনাকে একটি দূর্ঘটনা বলে অভিহিত করা হয়।




