মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়ঢাকা ট্রাভেল মার্ট উপলক্ষে বিমানের ২০% ছাড়!!!

ঢাকা ট্রাভেল মার্ট উপলক্ষে বিমানের ২০% ছাড়!!!

আগামী ২২ মার্চ -২৪ মার্চ  ২০১৮, হোটেল সোনরগাঁও-এ অনুষ্ঠেয় ঢাকা ট্রাভেল মার্ট-২০১৮-এ এয়ারলাইন্স পার্টনার হিসাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দেশী-বিদেশী পর্যটকদের উৎসাহিত করতে এবং ভ্রমণ পিপাসু যাত্রীদের জন্য ঢাকা থেকে ব্যাংকক, সিংগাপুর, ইয়াঙ্গুন, কুয়ালালামপুর, কোলকাতা ও কাঠমান্ডু রুটে ইকোনমি ক্লাসের রির্টান টিকেটে ২০ শতাংশ ছাড় দেবে। এবার এ ০৬টি রুটে অর্থাৎ ঢাকা থেকে ওয়ান-ওয়ে রুটেও ২০ শতাংশ ছাড় থাকবে। এবছর ডিটিএম মেলা থেকে যারা টিকেট ক্রয় করবে, বিমান লয়্যালটি ক্লাব তাদের ক্ষেত্রে ফ্রি অর্থাৎ বিমান ভ্রমণ ছাড়াই ৫০০ মাইল অ্যাওয়ার্ড হিসেবে দেবে।

ঢাকা ট্রাভেল মার্টে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সকল প্রকার ট্যাক্সসহ ঢাকা-কোলকাতা-ঢাকা রুটে ১০,২২৬/-টাকা, ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটে ১৫,১৮৯/-টাকা, ঢাকা-ইয়াঙ্গুন-ঢাকা রুটে ২৪,২৯৬/- টাকা, ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে ১৭,৬০৩/-টাকা, ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে ২২,৫০২/-টাকা এবং ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে ২০,৪৩৮/-টাকা ভাড়া নির্ধারণ করেছে।

এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ওয়ান-ওয়ে অর্থাৎ ঢাকা-কোলকাতা রুটে ৫,৫৮১/- টাকা, ঢাকা-কাঠমান্ডু ১১,২০২/- টাকা, ঢাকা-ইয়াঙ্গুন ১৭,০৮৫/- টাকা, ঢাকা-ব্যাংকক ১৩,৯৭৩/-টাকা, ঢাকা-সিঙ্গাপুর ১৮,৭৯৯/-টাকা এবং ঢাকা-কুয়ালালামপুর রুটে ১৬,১৫৫/-টাকা (সকল প্রকার ট্যাক্সসহ) ভাড়া নির্ধারণ করেছে।

প্রসংগত, মেলা চলাকালীন বিমান ষ্টল হতে আন্তর্জাতিক অন্যান্য রুটে ৭% ছাড়ে প্রযোজ্য বাজার মূল্যে টিকেট কেনা যাবে। বিমান ষ্টল হতে সকল ক্রেডিট কার্ডসহ নগদ মূল্যে টিকেট ক্রয় করা যাবে।  মেলা পরিদর্শনে আসা দর্শনার্থীদের জন্য সমাপনী দিনে প্রবেশ টিকেটে র‌্যাফেল ড্র-এর মাধ্যমে সৌজন্য টিকেটের ব্যবস্থা থাকবে যেখানে পুরস্কার হিসেবে থাকছে ঢাকা-ব্যাংকক রুটের ০২টি (০১টি কাপল) রিটার্ন টিকেট। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

আরও পড়ুন

সর্বশেষ