বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি’র প্রথম সমাবর্তন, আসছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি’র প্রথম সমাবর্তন, আসছেন রাষ্ট্রপতি

যাত্রা শুরুর যুগপূর্তিতে এসে প্রথম সমাবর্তন করছে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্সেস ইউনিভার্সিটি (সিভাসু)। ১১ ফেব্রুয়ারি সমাবর্তনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো.আব্দুল হামিদ। দক্ষ প্রাণী চিকিৎসক তৈরি করতে ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষে নগরীর ওয়ারল্যাস কলোনি এলাকায় প্রতিষ্ঠা হয় চট্টগ্রাম সরকারি ভেটেরিনারি কলেজ।  ১৯৯৬ সালের জানুয়ারি মাসে ৫০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হয় কলেজটির।  তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অধীনে ছিল এই কলেজ।

২০০৬ সালে এই কলেজকে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তর করে তৎকালীন সরকার। পরবর্তীতে সরকার এক অধ্যাদেশের মাধ্যমে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্সেস ইউনিভার্সিটি (সিভাসু) প্রতিষ্ঠা করে। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি মেডিসিন, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং মৎস্যবিজ্ঞান নামে তিনটি অনুষদ দিয়ে একাডেমিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বিশ্ববিদ্যালয়টির প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হবে রোববার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে। এতে অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফের আব্দুল মান্নান। সমাবর্তন বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমিরেটাস ড.এ কে আজাদ চৌধুরী। সিভাসু’র উপাচার্য ড. গৌতম বুদ্ধ দাশ স্বাগত বক্তব্য রাখবেন। ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা খলিলুর রহমান জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা ৮৪৪ জন, স্নাতকোত্তর সম্পন্ন করা ২১৬ জন এবং ২ জন পিএইচডি সম্পন্ন করা শিক্ষার্থী আচার্যের কাছ থেকে সনদ নেবেন।

আরও পড়ুন

সর্বশেষ