বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়বনানীতে বাসে আগুন

বনানীতে বাসে আগুন

রাজধানীর বনানী এলাকায় আজিমপুর টু গাজীপুর রুটের ভিআইপি পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার রাত সাড়ে ১০টায় বনানীর যন্ত্রচালিত ফুটওভার ব্রিজের কাছে ভিআইপি ২৭ নম্বর বাসে হঠাৎই আগুন লেগে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাসেল শিকদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, বাসটি আজিমপুর থেকে গাজীপুরে যাচ্ছিল। বনানী এলাকায় বাসটিতে হঠাৎ আগুন লেগে যায়। বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি বলেও জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ