বর্নাঢ্য আয়োজনে পালন করা হলো ডায়মন্ড ওয়ার্ল্ড লি: এর মোহাম্মাদপুর শাখার প্রতিষ্ঠাবাষির্কী। ২ ফ্রেব্রæয়ারি শুক্রবার সন্ধ্যা ৬ টায় মোহাম্মাদপুরের টোকিও স্কয়ার শপিং সেন্টারের শো-রুমে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন শুরু করেন ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের পরিচালক সবিতা আগারওয়ালা সহ স্থানীয় ব্যবসায়ীবৃন্দ, মিডিয়াকর্মী ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
বর্ষপূর্তিতে বিশেষ আকর্ষনে রয়েছে রোজ গোল্ড কালেকশন, নূর কালেকশন, নিকাহ কালেকশন, প্রমিজ কালেকশন, ম্যাগনাস কালেকশন সহ ডায়মন্ড ও গোল্ডের চলিশ হাজারেরও বেশী জুয়েলারী পণ্য । মোহাম্মাদুপর বাসীদের আন্তজার্তিক মান সম্মত ও অত্যাধুনিক ডিজাইনের জুয়েলারী পণ্য ক্রেতাদের হাতে তুলে দেওয়াই উদ্দেশ্য বলে সংশ্লিষ্টরা জানান।




