বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েডোমারে অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে প্রিয় বাংলাদেশের কম্বল বিতরণ

ডোমারে অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে প্রিয় বাংলাদেশের কম্বল বিতরণ

Domarবখতিয়ার ঈবনে জীবন, (নীলফামারী) :  নীলফামারী ডোমারে অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে একটি সেচ্ছাসেবী সংগঠন “প্রিয় বাংলাদেশ’ রংপুর বিভাগ। আজ শনিবার বিকাল ৪টায় ডোমার শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠারের আয়োজিত অনুষ্ঠানে প্রিয় বাংলাদেশ রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক নারী নেত্রী তৌহিদা জ্যোতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডোমার পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু। বিশেষ অতিথি হিসাবে প্রিয় বাংলাদেশ রংপুর বিভাগের উপদেষ্টা আজিজুর রহমান,সাহিত্যিক মোস্তফা ফিরোজ প্রধান, সাংবাদিক আনিছুর রহমান মানিক প্রম‚খ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনায় প্রভাষক জাকির প্রধান। আলোচনা শেষে উক্ত সংগঠনের পক্ষথেকে এলাকার অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে প্রায় দের শতাধীক কম্বল বিতরণ করা হয়। তাদের এধরণের উদ্দ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার সচেতন মহল।

আরও পড়ুন

সর্বশেষ