বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদটপন্যাম ভবনে এমপিপুত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ন্যাম ভবনে এমপিপুত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীতে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহের ছেলে অনিক আজিজের (২৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২১ জানুয়ারি সকাল ৮টার দিকে শেরেবাংলা নগর থানার ৫ নম্বর ন্যাম ভবনের ৬০৪ নম্বর রুম থেকে তার এ মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য শেরেবাংলা নগরের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। বিষয়টি জানিয়েছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি জি বিশ্বাস। ধারণা করা হচ্ছে, ২০ জানুয়ারি দিনগত রাতের কোনো এক সময়ে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
আরও পড়ুন

সর্বশেষ