বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ সরকার

সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ সরকার

চলতি বছরের জন্য সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ সরকার। রোববার সচিবালয়ে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে বলেন, ১৪ জানুয়ারি সৌদি আরবের মক্কায় এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি অনুসারে, এবার বাংলাদেশ থেকে মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে, সরকারিভাবে সাত হাজার ১৯৮ জন আর বেসরকারিভাবে যাবেন এক লাখ ২০ হাজার জন।

আরও পড়ুন

সর্বশেষ