বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদটপখালেদা জিয়ার আরও ১৪ মামলা বকশীবাজারে

খালেদা জিয়ার আরও ১৪ মামলা বকশীবাজারে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা আরো ১৪টি মামলার কার্যক্রম এখন থেকে বকশীবাজারে অস্থায়ী আদালতে চলবে। এমন আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। সোমবার প্রজ্ঞাপনটি জারি করা হয়। আইন মন্ত্রণালয় জানিয়েছে, স্থান সঙ্কুলান না হওয়া ও নিরাপত্তার কারণে মামলাগুলো স্থানান্তর করা হচ্ছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকার বিশেষ জজ আদালত ২-এ বিচারাধীন শাহবাগ থানার ৫৩(২)০৮ মামলাটি ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিশেষ এজলাসে স্থানান্তর করা হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, মামলাটি ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পরিচালিত হলেও ভবনটিতে আরও অসংখ্য মামলার কাজ চলে। ফলে জনাকীর্ণ এই ভবনে নিরাপত্তাজনিত কারণে খালেদা জিয়ার মামলাটি সরিয়ে নেওয়া হচ্ছে।

একই কারণ দেখিয়ে তেজগাঁও থানার ২০(১২)০৭ নম্বর, ৫(৯)০৭ নম্বর, ১৫(০৮)১১ নম্বর এবং দুর্নীতি দমন কমিশনের করা রমনা থানার ৮(৭)০৮ নম্বর মামলার কার্যক্রম স্থানান্তর করা হয়।

এ ছাড়া বিশেষ ক্ষমতা আইনে করা দারুসসালাম থানার ৬২(১)১৫ নম্বর, ৩(৩)১৫ নম্বর, ৮(২)১৫, ৫(২)১৫, ৬(২)১৫, ৩১(২)১৫, ১২(২)১৫ ও ২৯(২)১৫ এবং যাত্রাবাড়ী থানায় করা বিশেষ মামলা ৫৯(১)১৫ বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিশেষ এজলাসে স্থানান্তর করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, মহানগর হাকিম আদালত নম্বর ৭-এ বিচারাধীন পিটিশন মামলা ১০৯৬/১৬ ও ১১০/১৫-এর বিচারকাজ এতদিন মুখ্য মহানগর হাকিম আদালত ভবনে চলছিল। এই প্রজ্ঞাপনের মাধ্যমে মামলা দুটির কার্যক্রম বিশেষ আদালতে স্থানান্তর করা হল। এখন থেকে আরো ১৪টি মামলার বিচার কার্যও চলবে বকশীবাজার বিশেষ আদালতে।

আরও পড়ুন

সর্বশেষ