বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদটপবৈধভাবে ইলিশ রপ্তানির সুযোগ দেবে সরকার

বৈধভাবে ইলিশ রপ্তানির সুযোগ দেবে সরকার

সরকার বৈধভাবে ইলিশ রপ্তানির সুযোগ দেবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। ০৮ জানুয়ারি সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী একথা বলেন। এসময় মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, ‘আমরা রপ্তানির দিকে যেতে চাচ্ছি এই কারণেও যে, আমাদের ইলিশ উৎপাদন বেড়েছে, আন্তর্জাতিক বাজারেও চাহিদা রয়েছে। সেজন্য আমরা কিছুটা রপ্তানি করতে চাই।

উল্লেখ্য, ২০১২ সালের ১ আগস্ট থেকে ইলিশসহ সকল মাছ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল বাণিজ্য মন্ত্রণালয়। যদিও একই বছরে পরবর্তী সময়ে ইলিশ মাছ ছাড়া অন্য সকল মাছ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

সংবাদ সম্মেলনে ইলিশ মাছের অবৈধ পাচার সম্পর্কে বলতে গিয়ে মন্ত্রী বলেন, ‘এর ফলে রাজস্ব থেকে রাষ্ট্র বঞ্চিত হয়। আমরা যদি রপ্তানি করি তাহলে ওপেট পথটা করে দেয়া যায়। গোপনে যাওয়ার পথটা তখন অনেকটা সঙ্কুচিত হয়ে যায়। বড় আকারের ইলিশ মাছ গোপনে পাচার হওয়ায় দেশের বাজারে বড় ইলিশ কম পাওয়া যায়। এজন্য গোপন পথটি বন্ধ করতে হবে। আমাদের সদর পথ চালু করতে হবে।

উপকূলীয় অঞ্চলের জেলেদের দাদনের হাত থেকে রক্ষায় তাদের সাবলম্বী করে তুলতে একটি প্রকল্প নেওয়া হচ্ছে এবং গভীর সমুদ্র থেকে মাছ আহরণ করতে গবেষণা চলছে বলেও জানান মন্ত্রী। ২০১৫-১৬ অর্থ বছরে ইলিশের উৎপাদন ছিল ৩ দশমিক ৯৫ লাখ টন। আর ২০১৬-১৭ অর্থ বছরে এর পরিমাণ ছিল ৫ লাখ টন।

আরও পড়ুন

সর্বশেষ