সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়তারেক-কোকোর দুর্নীতি জাতির জন্য লজ্জাজনক: জয়

তারেক-কোকোর দুর্নীতি জাতির জন্য লজ্জাজনক: জয়

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

কোকোর দুর্নীতির টাকা ফেরত আনা প্রসঙ্গে সজীব ওয়াজেদ জয় বলেছেন, বাংলাদেশ সরকারের উদ্যোগে নয়, বরং সিঙ্গাপুর সরকারই দুর্নীতির টাকা ফেরত পাঠিয়েছে। আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই কোকোর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে। অন্য একটি মামলায় তারেকের বিরুদ্ধেও এফবিআই  সাক্ষ্য দিয়েছে। দু’টি ঘটনাই জাতির জন্য লজ্জাজনক।’

বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে জয় তার অফিসিয়াল ফেসবুক পেজে এসব মন্তব্য করেন।  তিনি প্রশ্ন রেখে বলেন, বিদেশী সরকার যখন সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করে, তখন তা কেমন দেখায়?  ‘আরাফাত রহমান কোকোর দুর্নীতির টাকা ফেরত আনা একটি পরিকল্পিত নাটক’ বিএনপির এ দাবির পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী পুত্র জয়।  জয় প্রশ্ন রাখেন, এই কি বিএনপি’র ভবিষ্যৎ নেতৃত্ব? বিএনপিতে কি কোন উপযুক্ত নেতা নেই যারা তাদের দলকে নেতৃত্ব দিতে পারেন? এছাড়া, ‘বাংলাদেশ কোনভাবেই আর হাওয়া ভবনের শাসন ব্যবস্থায় ফিরে যেতে পারে না’ বলেও মন্তব্য করেন জয়।

আরও পড়ুন

সর্বশেষ