মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদটপখালেদার পরিবারের সদস্যদের সৌদি আরবের সম্পদ নিয়ে তদন্ত করতে দুদককে আহ্বান

খালেদার পরিবারের সদস্যদের সৌদি আরবের সম্পদ নিয়ে তদন্ত করতে দুদককে আহ্বান

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের ‘সৌদি আরবের সম্পদ’ নিয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নিতে দুদককে আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বলার পর তার প্রতিক্রিয়া জানিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার বক্তব্যের প্রতিক্রিয়ায় শনিবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দুদককে আহ্বান জানান কাদের।

আরও পড়ুন

সর্বশেষ