বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদজাতীয়তারেকের পরিবারকে সাড়ে ৪ কোটি টাকার ক্ষতিপূরণের নির্দেশ

তারেকের পরিবারকে সাড়ে ৪ কোটি টাকার ক্ষতিপূরণের নির্দেশ

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ৪ কোটি ৬১ লাখ ৭৫ হাজার ৪৫২ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ রায় ঘোষণা করে।

বাস চালক, বাসের মালিক ও বীমা কোম্পানিকে এ ক্ষতিপূরণের অর্থ পরিশোধ করতে হবে। গত বছরের ১৩ মার্চ হাইকোর্টে এ মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়। সাক্ষ্যে ক্যাথরিন মাসুদ মোট সাত কোটি ৭৬ লাখ ২৫ হাজার ৪৫২ টাকা ক্ষতিপূরণের কথা জানান। ২০১১ সালের ১৩ আগস্ট ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার জোকা এলাকায় এক সড়ক দুর্ঘটনায় নিহত হন তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন।

এ ঘটনায় ওই দিন ঘিওর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান বাদী হয়ে বাসচালক জামির হোসেনকে আসামি করে মামলা করেন। মামলায় ৩৯ জনকে সাক্ষী করা হয়। এর মধ্যে আদালত ২৪ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। গত ২২ ফেব্রুয়ারি রায়ে মানিকগঞ্জের আদালত বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ২০১৩ সালের ১৩ ফেব্রুয়ারি নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা মানিকগঞ্জে মোটরযান অর্ডিনেন্সের আওতায় গাড়ির ইন্সুরেন্সকারী প্রতিষ্ঠান রিলায়েন্স ইনস্যুরেন্স কোম্পানির কাছে ক্ষতিপূরণ চেয়ে দুইটি মামলা করেন।

আরও পড়ুন

সর্বশেষ