শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদটপক্ষমতায় গেলে বিএনপি দেশ অচল করে দেবে

ক্ষমতায় গেলে বিএনপি দেশ অচল করে দেবে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতার বাইরে থেকেও সমাবেশের নামে বিএনপি এখন রাস্তা ঘাট অচল করে দিয়েছে, এ থেকে বোঝা যায় ক্ষমতা গেলে তারা দেশ অচল করে দিবে। বিএনপি তাদের সহনশীলতার মাত্রা ছাড়িয়েছে বলেও মন্তব্য করেন মন্ত্রী।

১২ নভেম্বর দুপুরে রমনায় জাতীয় সড়ক নিরাপত্তা কাউ‌ন্সি‌লের ২৫তম সভা শেষে বের হওয়ার সময় সাংবাদিক এক প্রশ্নে জবাবে তি‌নি এসব কথা জানান। এসময় তিনি বলেন, খালেদা চেয়ে বড় সমাবেশ আমি কক্সবাজারে করেছি। কোনো জনদুর্ভোগ হয়নি। বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ ডেকেছে বিএনপি। ৭ নভেম্বর উপলক্ষে এ সমাবেশের আয়োজন করে দলটি। সমাবেশে বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া বক্তব্য রাখার কথা রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ