এ সময় কক্সবাজারের টেকনাফের ইসলামাবাদের (৮ নম্বর ওয়ার্ড, কবির ভিলার পাশে) মো. কাছিমের ছেলে মো. জুবাইর (২৪) ও টেকনাফের বড় হাবিবাপাড়ার (৮ নম্বর ওয়ার্ড, কালা চাঁদের বাড়ির পাশে) মো. ছিদ্দিকের ছেলে মো. ইমরানকে (৩১) গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলাধীন টেকনাফ থেকে কম দামে ইয়াবা কিনে চট্টগ্রাম শহরে বেশি দামে বিক্রি করছেন বলে স্বীকার করে। আসামিদের বিরুদ্ধে বাকলিয়া থানায় নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-পিআর) মো. আকরামুল হোসেন।




