পিকেএসএফ এর আর্থিক ও কারিগরী সহায়তায় বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা মমতার বাস্তবায়নে সমৃদ্ধি কর্মসূচীর উদ্যোগে এবং বরকল ইউনিয়ন পরিষদের আয়োজনে জাতীয় স্যানিটেশন দিবস ২০১৭ ইং উদযাপিত হয়েছে। অনুষ্ঠানটি ২৪ অক্টোবর রোজ মঙ্গলবার চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় স্যানিটেশন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও মমতা’র সমৃদ্ধি কর্মসূচির সদস্যদের মধ্যে স্যানিটারি ল্যাট্রিন বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় বরকল ইউনিয়ণ পরিষদ এর চেয়ারম্যান মো: হাবিবুর রহমান। এসময় তিনি মমতা সমৃদ্ধি কর্মসূচির কার্যক্রমের ভুঁয়সী প্রশংসা করেন এবং এই কর্মসূচির আওতায় যাবতীয় সকল উন্নয়ন ও সমাজসেবামূলক কাজে মমতা’র পাশে থেকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। স্যানিটেশন দিবস উপলক্ষ্যে অনুষ্ঠানে হাত ধোয়ার সঠিক নিয়ম কানুন সম্পর্কেও ব্যবহারিকভাবে অবহিত করা হয়। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মমতা সমৃদ্ধি কর্মসূচির কো- অর্ডিনেটর পার্থ সারথী বড়–য়া ও আমন্ত্রিত অতিথি সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মমতা’র সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে জাতীয় স্যানিটেশন দিবস উদযাপন



