বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদটপছয় মাসের মধ্যে মেট্রোরেল দৃশ্যমান হবে বলে

ছয় মাসের মধ্যে মেট্রোরেল দৃশ্যমান হবে বলে

ছয় মাসের মধ্যে মেট্রোরেল দৃশ্যমান হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ১১ অক্টোবর দুপুর ১টায় উত্তরা মেটোরেলের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। ওবায়দুল কাদের রাজনৈতিক প্রসঙ্গে বলেন, জামায়াতের হরতালে সহিংস রূপ নিলে তখন জবাব হবে সেরকম। উপযুক্ত জবাব দেয়া হবে বলে যোগ করেন মন্ত্রী। তিনি বলেন, তাদের সহিংসতার কোনো পজেটিভ রেজাল্ট নেই।

ফখরুল প্রসঙ্গে কাদের সাংবাদিকদের বলেন, উনারে কাঁদতে বলেন। হতাশ হয়ে চোখের জল ফেলছেন। তার অবস্থায় পড়লে আমারও কি হতো। সেটা আমাদের ভাগ্যে হয়নি। বিচারপতি প্রসঙ্গে তিনি বলেন, উনিতো মেরুদণ্ডহীন না। জোর করে বিদেশ পাঠানো হলে উনি নিজেই বলতেন।

আরও পড়ুন

সর্বশেষ